শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে প্রত্যন্ত গ্রামের অবহেলিত কিশোর-কিশোরীদের সাথে তারুন্যের উৎসবের সমাপনী


শিবগঞ্জ প্রতিনিধি

”এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুরু হয়েছিল তারুন্যের উৎসব ।

যুব ও ক্রিড়া মন্ত্রনালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে তারুন্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি সমাপনী হলো ১৯ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে। ১৯ ফেব্রুয়ারী ২০২৫ এ ভোলাহাট উপজেলা প্রশাসন এবং পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ডাসকো ফাউন্ডেশনের সহযাগিতায় কেএএইচ উচ্চ বিদ্যালয়, জামবাড়িয়ায় তারুন্যের উৎসব উপলক্ষে স্কুল স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালিত হয়।

দেশ বদলের সূচনা আগে নিজেকে বদলের মধ্যে দিয়ে শুরু হয়। তারই লক্ষ্যে বিদ্যালয়ের কিশোর-কিশোরী ফোরামের সদস্যদের সুস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিকাশের লক্ষ্যে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ লুৎফর রহমান সেশন পরিচালনা করেন।

তিনি কিশোর-কিশোরী ফোরামের সদস্যদের বলেন, নতুন দেশ গড়ার হাতিয়ার তরুন কিশোর-কিশোরীরা। তারা যদি সুস্থ থাকে তবেই দেশ ও জাতির উন্নয়ন। ডাসকো ফাউন্ডেশনের ইমপ্রুভিং ইয়ং পিপলস্ একসেস টু সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস্ থ্রু এ কমিউনিটি বেজড এপ্রোচ এন্ড কোঅপারেশন উইথ স্টেট ইন্সটিটিউশন, প্রজেক্ট এর সহযোগীতায় বিদ্যালয়ের কিশোর-কিশোরী ফোরাম গঠন হয়।

উৎসবে উপস্থিত ছিলেন A-EMPOER প্রজেক্ট এর এডোলেসেন্ট হেলথ প্রোমোটার সাবিনা খাতুন ও এলাকা সমন্বয়কারি এ্যানি নকরেক। তারুন্যের উৎসব উপলক্ষ্যে স্বাস্থ্য শিক্ষার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক।

তিনি বলেছেন, এই বিদ্যালয়টি একেবারেই প্রত্যন্ত এলাকায় এবং এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা খুবই অবহেলিত। তাদের সাথে ডাসকো ফাউন্ডেশন কাজ করছে, তিনি আশা করেন এর মাধ্যমে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উন্নয়ন ঘটবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…