শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ


বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল সোমবার বিকাল সাড়ে চারটার সময় ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে ২নং গোহালবাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানী জর্জ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাঃ আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আব্দুস সোবহান মাস্টার। ইউনিয়ন সভাপতি মোঃ রহমত আলির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বক্তারা ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এসময় সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের ব্যবস্থা সহ নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বক্তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৩১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…