মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে ভার্কের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত!

ভোলাহাটে ভার্কের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের দৃশ্য।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেসরকারী সংস্থা ভার্কের "সমৃদ্ধি কর্মসূচী"র আওতায় পরিচালিত কৈশোর কার্যক্রমের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা সোমবার ৩০ জুন ২০২৫ বেলা সাড়ে ৩ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান সাহেবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশীদ। সভাপতিত্ব করেন ভার্কের সহকারী পরিচালক (ঋণ) মোঃ আরিফুজ্জামান।

ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সার্বিক সহযোগিতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ভার্ক উপজেলা কর্মসূচী সমন্বয়কারী মোসাঃ হাজেরা খাতুনের সার্বিক তত্বাবধানে ও মোঃ কাইফুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় ১১টি স্কুলের ছাত্রছাত্রী, ৯টি কিশোর ও ৯টি কিশোরী ক্লাব, ৯টি যুব ক্লাব, ৯টি প্রবীণ নারী ও ৯টি প্রবীণ পুরুষ ক্লাবের সদস্য উপস্থিত থেকে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার গ্রহণ করেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিগণ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…