রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড (বিজিবি) এর তত্ত্বাবধানে পরিচালিত জনকল্যাণমূলক প্রতিষ্ঠান সীমান্ত পরিবার কল্যাণ সমিতির (সীপকস) এর উদ্যোগে শীতার্ত,দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৯ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বিউগল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক এর উদ্যোগে ও ৫৩ বিজিবি এর ব্যবস্থাপনায় ১০০ জন দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতির ( সীপকস) রাজশাহী উপ - শাখার সহ-সভানেত্রী তানিয়া নুর ,(সীপকস) চাঁপাইনবাবগঞ্জ উপ-শাখা সাধারণ সম্পাদিকা নাহিদা ইয়াসমিন পপি, কোষাধ্যক্ষা শান্তা খাতুন ।


শীতবস্ত্র বিতরণ কালে ( সীপকস) রাজশাহী উপ - শাখার সহ-সভানেত্রী  তানিয়া নুর বলেন,এই প্রতিষ্ঠানটি আর্তমানবতার সেবায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণসহ নানামুখী জনকল্যাণমূলক কাজ করে থাকে। এ্ররই ধারাবাহিকতায় (সীপকস) এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে অতিথিরা জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ৪৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…