রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দেবীনগরে প্রগতি সংঘের উদ্যোগে কৃতি সম্বর্ধনা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবীনগরে প্রগতি সংঘের উদ্যোগে কৃতি সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ১০ টার সময় প্রগতি সংঘের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপসচিব মন্ত্রিপরিষদ বিভাগ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল আজিজ, দেবীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ক ম শাহেদুল আলম বিশ্বাস পলাশ, দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় এর সাবেক শিক্ষক কশিমুদ্দিন মাস্টার। দেবীনগর ইউনিয়নের কৃতি সন্তান ও বিভিন্ন পেশাই গুণীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়, ৩৩ তম বিসিএস ক্যাডারে , এম বি বি এস ডাক্তার পদে জনাব শাহাদাত হোসেন আলিম, ৪১ তম বিসিএস শিক্ষা ক্যাডারে জুলফিকার আলী, এবং ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪(শুধু মাত্র মেডিকেল) শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তসহ মোট ২৮ জন শিক্ষার্থী ও ২০২৩ সালে প্রাথমিক শিক্ষক পদে ৬ জন, খেলোয়ার ১ জন তরুণ উদ্যোক্তা ১জন গুণীজন সহ অসংখ্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানে দেবীনগর ইউনিয়নের জনসাধারণ ছাত্র ছাত্রীরা প্রগতি সংঘের সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগন ও কৃতি ছাত্র-ছাত্রীর অভিভাবকগন এলাকার গুণীজনেরা উপস্থিত ছিলেন। কৃতি ছাত্র-ছাত্রীরা তাদের জীবনের উচ্চতর ডিগ্রি নিয়ে দেশের বিভিন্ন উচ্চতর জায়গায় তাদের জীবনের সর্বোচ্চ টুকু দিয়ে তারা নিজ এবং দেশের উন্নতি করবে এ প্রত্যাশা ব্যক্ত করেন। গুণীজনেরা বলেন তোমরা জীবনের সর্বোচ্চ সফল হয়ে এলাকার উন্নতি লাভ করবে এটাই আমরা কামনা করি। কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের গৌরব নানা লাতীর গম্ভীরার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…