বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ জুন) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এ বছর আয় ধরা হয়েছে ৬ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৬ লাখ ৫ হাজার ১১৬ টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ৭ লাখ ৬৮ হাজার ৮৮৪ টাকা। এছাড়া সরকারি উন্নয়ন তহবিল থেকে আয় ও ব্যয় দেখানো হয়েছে ৮ কোটি ৮০ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

উক্ত উন্মুক্ত বাজেট ঘোষণা করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…