রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবি

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

জঙ্গি নাটক সাজিয়ে হত্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিগত আওয়ামী সরকারের আমলে গুম হওয়া ভুক্তভোগী শাহ আলাউদ্দন, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ হিল কাফি, নজরুল ইসলাম, মোহন, অপারেশন ঈগলহান্টে নিহত মসলা বিক্রেতা আবু স্ত্রী সুমাইয়া, আবুর পিতা আফসার আলী প্রমুখ।

বক্তাগণ অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে চাঁপাইনবাবগঞ্জের তৎকালীম পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম ভুক্তভোগীদের জঙ্গি আখ্যা দিয়ে গ্রেফতারের পর আয়নাঘরে নিয়ে নিমর্ম নির্চাতন চালিয়েছেন এবং একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে তাদের সুন্দর ভবিষ্যত নষ্ট করে দিয়েছেন।

এছাড়াও জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগরে জঙ্গি দমন অপারেশন ঈগলহান্ট নাম দিয়ে নিরীহ মসলা বিক্রেতা আবুর বাড়িতে ৩ দিন ধরে নাটক সাজিয়ে আবুসহ ৪ জনকে গুলি করে হত্যার পর তার স্ত্রী সুমাইয়ার পায়ে গুলি করে তার শিশুসহ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
সে সময় থেকে ভুক্তভোগীরা মিথ্যা মামলা বয়ে বেড়াচ্ছে। তাই স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর ওই মামলাগুলো থেকে তাদের অব্যাহতি দিতে আহবান জানানো হয় মানববন্ধন থেকে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…