বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিশাল কর্মী সভা অনুষ্ঠিত


কপোত নবী

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর শাখার আয়োজনে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।  আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শহীদ সাটু হলে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আমীর হাফেজ গোলাম রাব্বানী। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। সভায় বক্তব্য দেন, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. গোলাম কবির, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, পেশাজীবি সংগঠনের সভাপতি মো. মাইনুল ইসলাম, জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারি, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আবু বকর, জেলা জামায়াতের আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান। 

আরও বক্তব্য দেন, রাজশাহী মহানগরীর আমীর ডা. মো. কেরামত আলী, জেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাসান, জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. মুখলেশুর রহমান।

এছাড়াও বক্তব্য দেন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মোজাম্মেল হক, মাওলানা মো. ওমর ফারুক, অধ্যাপক আবুল হাসান, জেলা ছাত্র শিবিরের শহর সভাপতি ওমর ফারুক।  বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল তাঁর বক্তব্যে, চাঁপাইনবাবগঞ্জে যারা বালুমহল দখল, চাঁদাবাজী, টেন্ডারবাজী করেন তাদের কঠোর হুঁশিয়ারি করেন। এ ছাড়াও জেলার সকল জামায়াত শিবির কর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার আহবান জানান। এ ছাড়াও তিনি শাপলা চত্বর হত্যাকান্ড, পিলখানা হত্যাকান্ডসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডের সঠিক বিচার দাবি করেন।

সভায় বক্তারা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন। তাদের সময়ে গুম, খুনসহ সব ধরণের অপরাধের বিচার দাবি করেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…