রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মাসকলাই বীজ ও সার বিতরণ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে তাদের মধ্যে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর উপজেলা কার্যালয় এই বীজ ও সার বিতরণের আয়োজন করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদসহ অন্যরা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন