সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৭টি ককটেল উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি বিশেষ টহলদলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সফল অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে ১৭টি  ককটেল উদ্ধার করা হয়, যা দুষ্কৃতিকারীদের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে লুকিয়ে রাখা হয়েছিল।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ওদুদ বিনোদন পার্কের পেছনে জঙ্গলের মধ্যে বিস্ফোরক লুকিয়ে রাখার খবর পাওয়া যায়। এই সংবাদের প্রেক্ষিতে ৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহল দল, সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। দুপুর ১২টার দিকে সদর উপজেলার দক্ষিণ শহর গ্রামের মোঃ ইউসুফ রানা, পিতা-মৃত আব্দুস সালাম এর আম বাগানের ঘন জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগের সন্ধান মেলে।

পরবর্তীতে বিস্ফোরক বিশেষজ্ঞের উপস্থিতিতে ব্যাগটি খোলা হলে একটি প্লাস্টিকের বালতিতে রাখা ১৭টি  ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো পরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, "বিজিবি সীমান্ত এলাকায় পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এবং বিশেষ টহল পরিচালনা করছে।

অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে চলেছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"এই অভিযানের মাধ্যমে বিজিবি ও যৌথ বাহিনী চাঁপাইনবাবগঞ্জে দুষ্কৃতিকারীদের নাশকতার পরিকল্পনা ব্যর্থ করতে সক্ষম হয়েছে, যা স্থানীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…