রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরুকীকরণ ইউনিয়ন কর্মশালা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন পরিষদের হলরুমে "নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরুকীকরণ" শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। বোরবার সকালে এই কর্মশালাটি ইমপ্রুভড সাস্টেনেবল রিএন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ হল কক্ষে আয়োজিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান। তিনি বলেন, "ব্র্যাক সব সময় ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করে। তাদের কার্যক্রমেও আমরা সহযোগিতা করব।"


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীনগর দিয়ার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাজেমাল আলী। তিনি বলেন, "অনেকেই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন অল্প পরিশ্রমে বেশি টাকা উপার্জনের আশায়। কিন্তু যখন তাদের স্বপ্ন ভেঙে যায়, তখন পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ব্র্যাক তাদের সহায়তা করবে, যা আমাদের জন্য আশার বিষয়।"


চাঁপাইনবাবগঞ্জ মাইগ্রেশন অ্যান্ড রিইন্ট্রিগেশন সাপোর্ট সেন্টারের কো-অর্ডিনেটর আশিকুজ্জামান কর্মশালায় বিদেশফেরত অভিবাসী ও দেশেই কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, ব্র্যাক কিভাবে ডাটাবেজে সুবিধাগ্রহণকারীদের অন্তর্ভুক্ত করে এবং তাদের জন্য কাউন্সেলিং, দক্ষতা প্রশিক্ষণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রদান করছে।


আশিকুজ্জামান আরও বলেন, "ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে দেশে ফেরত আসা অভিবাসীদের জন্য জরুরি সহায়তা, চিকিৎসা সহায়তা এবং মৃতদেহ দেশে আনার সুবিধা দেওয়া হয়। ব্র্যাকের এই উদ্যোগ অভিবাসীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা তাদের সামাজিক ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে।"


কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মাইগ্রেশন অ্যান্ড রিইন্ট্রিগেশন সাপোর্ট সেন্টরের সদর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার জিন্নাত আলী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিদেশ ফেরত অভিবাসী এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…