সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউএনও


বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। উপজেলার বেশ কয়েকটি এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষে বিশেষ উদ্দ্যেগ নিয়েছেন তিনি।

জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগে পড়েছিল বৃহত্তর বজরাটেক এলাকার মানুষ। গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে কলেজ মোড় (সন্ন্যাসীতলা) পর্যন্ত যে জলাবদ্ধতা তা দীর্ঘদিনের। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা থাকলেও নেই কার্যকারিতা। মানুষের অসচেতনতার কারনে ড্রেনগুলো বন্ধপ্রায়।

উপজেলা নির্বাহী অফিসার ভোলাহাটে যোগদান করেই নিয়েছেন কার্যকর ব্যবস্থা। তারই অংশ হিসেবে ড্রেন পরিষ্কারের জন্য হাতে নিয়েছেন বিশেষ প্রকল্প। যার কাজ রয়েছে চলমান। ১৯ জুন শনিবার কাজের তদারকি করতে দেখা গেছে ৩নং দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাঃ মোজাম্মেল হক চুটুকে।

সংশ্লিষ্ট চেয়ারম্যান বলেন আমার ইউনিয়ন পরিষদের আওতাধীন হওয়ায় এবং ইউএনওর বিশেষ উদ্দ্যেগে ড্রেন পরিষ্কারের কাজ চলমান রয়েছে। কয়েকদিনের মধ্যেই এটার সুফল পাবে বৃহত্তর বজরাটেক সহ ভোলাহাট উপজেলাবাসী।

জলাবদ্ধতা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, আমি ভোলাহাট উপজেলায় যোগদান করে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমি তা নিরসন করতে কাজ করার চেস্টা করছি। বিশেষ করে বীরেশ্বর-সুরানপুর এবং বৃহত্তর বজরাটেক এলাকায় যে জলাবদ্ধতা ছিল তা নিঃসন্দেহে জনদুর্ভোগ। এগুলোর পাশাপাশি আমি চেষ্টা করছি জনস্বার্থ সংশ্লিষ্ট কাজ করার। সবার সহযোগিতা পেলে ভোলাহাট উপজেলাকে এগিয়ে নিতে পারব। সরকারের দেওয়া সুবিধা vwb ও খাদ্যবান্ধব কর্মূচিতে যেন প্রকৃত উপকারভোগীরা পায় সে বিষয়ে তদারকি ও উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকার জলাবদ্ধতা সহ অন্যান্য উন্নয়ন মুলক কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন বিভিন্ন মহল। একটা উপজেলাকে এগিয়ে নিতে এমনই অভিভাবক প্রয়োজন বলে মনে করেন এলাকার মানুষ। তবে স্থানীয় সরকারের সবচেয়ে কার্যকরী যে সরকার ইউনিয়ন পরিষদের কার্যক্রম কে আরো গতিশীল করার জন্য জোর দাবি জানান সূধীজনরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…