শনিবার, ৩০শে ফাল্গুন ১৪৩২, ১৪ই মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে কিন্ডার গার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন


গোমস্তাপুর প্রতিনিধি

জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন ও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি জিন্নাউল আউয়াল এর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব, ভিশন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম বকুল প্রমুখ।


এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি, তোজাম্মেল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক সালেহ আহম্মেদ বাচ্চু, মহালড্রীম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, গ্রিনভিউ স্কুলের প্রধান শিক্ষক শায়লা পারভিন প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার ২৮টি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর প্রায় চার শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ২১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৬ই মার্চ ২০২৬ রাত ০৮:৫৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রহনপুরে আমরা ৯৩ এস,এস,সি ব্যাচের আয়োজনে ইফতার মাহফিল