রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঈদ উপলক্ষে বাঙ্গাবাড়ীতে ৩ হাজার ৫৯৯ পরিবার পেল বিজিএফের চাল


মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ২নং বাঙ্গাবাড়ী ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সরকারের বিশেষ বরাদ্দ থেকে ইউনিয়নের ৩ হাজার ৫৯৯টি পরিবারের মাঝে এ সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ২ নং বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শারিকুল ইসলাম সাদ্দাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চেয়ারম্যান শারিকুল ইসলাম সাদ্দাম বলেন, “ঈদকে সামনে রেখে সরকারের মানবিক সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হয়েছে।” উপকারভোগীরা বলেন, ঈদের আগে এ সহায়তা পেয়ে তাদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি এসেছে।

স্থানীয় প্রশাসন জানায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নেই বিজিএফের খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন