বৃহঃস্পতিবার, ২৬শে ভাদ্র ১৪৩৩, ১০ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়


মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকাল পত্রিকার পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সভাকক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতায় রহনপুর আহম্মাদী বেগম( এবি) সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়।

তারা আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নিবে। বিতর্ক শেষে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোরশেদুল ইসলাম সাগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক।

বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বিতর্ক প্রতিযোগীতার অন্যতম বিচারক সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম ।

প্রতিযোগীতায় অংশ নেয়া ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন