মঙ্গলবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১০ই মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে " প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুমাত্রিক অংশীদারিত্বে অগ্রগতি " প্রতিপাদ্য বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ বিপুল উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ঘুরে এসে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এতে অংশগ্রহণ করে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক-এর "সমৃদ্ধি কর্মসূচী" ও আইকনিক ইওথ অর্গানাইজেশন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকনিক ইওথ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ আদিত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুন, উপজেলা সমাজ সেবা অফিসার নাসিম আহমেদ, মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, আত্মকর্মী শেমালী খাতুন , হাবিব প্রমুখ।

এরপর ১০ জন যুব আত্মকর্মীকে ঋণের চেক প্রদান করা হয়। 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য ও সন্তানদের বিয়ের জন্য…

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল…

১লা মার্চ ২০২৬ রাত ১০:০১ / উপজেলা সংবাদ

রহনপুর মহিলা কলেজের আয়োজনে ইফতার মাহফিল

২২শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৪ / রাজনীতি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ভোলাহাটের সাবেক…