রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাট ভূমি অফিসকে জিরো টলারেন্স ঘোষনা ইউএনও'র, জনমনে স্বস্তির নিঃশ্বাস


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভূমি অফিসকে জিরো টলারেন্স ঘোষনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের। ২০ আগষ্ট বুধবার ইউএনও তার অফিসিয়াল ফেসবুক পেইজে এই জিরো টলারেন্স ঘোষনা করেন।

তার অফিসিয়াল ফেসবুক পেইজে তিনি লিখেন অধিকাংশ সেবাগ্রহীতা নামজারি আবেদন কোনো মাধ্যম দিয়ে করে থাকেন, তার সাথে চুক্তি করেন এবং তাকে মোটা অংকের টাকা প্রদান করেন। পরবর্তীতে ভূমি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয়না বলে বিভিন্ন জায়গায় অপপ্রচার করেন। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত ডকুমেন্টস না থাকায় কিছু নামজারি বাতিল করার পর অভিব্যক্তি দেন টাকা দিয়েও কাজ হয়না।

তিনি সেবাগ্রহীতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি নিজে সকল ডকুমেন্টস দিয়ে যথাযথ ভাবে আবেদন করুন এবং সরকারি চার্জ ব্যতীত অতিরিক্ত ১ টাকা উপজেলা বা ইউনিয়ন ভূমি অফিসের কেউ দাবী করলে আমাকে জানান। শতভাগ প্রতিকার পাবেন।

তিনি বলেন নামজারিতে ১১৭০ টাকার অতিরিক্ত ১ টাকাও দেয়া যাবেনা। কাগজ পত্রে ত্রুটি থাকলে কেউ যদি আপনাকে প্রস্তাব দেয় যে পার করে দিবে এ চিন্তাটাও ভুল বলেও লিখেন তিনি। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সেবা প্রদানে প্রতিশ্রুতবদ্ধ তার উপজেলা প্রশাসন।

ভূমি অফিসের মত দপ্তরে নির্দিষ্ট ফি ছাড়া ১ টাকাও অতিরিক্ত লাগবেনা এইরকম জিরো টলারেন্স ঘোষণা ভোলাহাটে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সেবাগ্রহীতারা। সরকারি রেট ১১৭০ টাকার জায়গায় কয়েকগুণ ফি গুনতে হচ্ছিল উপজেলাবাসীকে। কেউ নির্দিষ্ট সরকারি ফি ছাড়া যদি কেউ টাকা দাবি করে কিংবা কাগজপত্র সঠিক থাকার পরেও হয়রানি করে তাহলে ইউএনও'র কাছে অভিযোগ দেয়ার পরামর্শ দেন তিনি।

অন্যদিকে ত্রুটিপূর্ণ কাগজে টাকার বিনিময়ে কেউ নামজারি (খারিজ) করার কথা বলে সেটাও ধোঁকাবাজি বলে ঘোষনা দেন তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…