রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। " দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি" এই স্লোগান কে সামনে রেখে সারাদেশের ন্যায় ভোলাহাট উপজেলাতেও জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে একটি র‍্যালি উপজেলা চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক আসলোনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ শাহজালাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জামিউল হাসান সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, বিএমডিএ ভোলাহাট জোনের সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন এলাকার খামারিরা।

এসময় সফল খামারি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মনিরুরল ইসলাম। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে মোট ২৪ টি স্টল অংশগ্রহণ করে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…