মঙ্গলবার, ২৫শে ফাল্গুন ১৪৩২, ১০ই মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শিবগঞ্জ উপজেলার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিসেফ-এর অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় **স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC)** প্রকল্পের আওতায় বাল্যবিবাহ বন্ধ ও শিশু সুরক্ষা বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস (অ: দা:) এবং সঞ্চালনা করেন জেলা ম্যানেজার উত্তম মণ্ডল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌফিক-ই-আজিজ, সহকারী কমিশনার (ভূমি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবু ফেরদৌস (ভেটেরিনারি সার্জন), উপজেলা প্রাণিসম্পদ অফিস; মোঃ শাহীন আকতার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এবং সুজয় কর্মকার, সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিবগঞ্জ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, ইউপি সদস্য, অভিভাবক, ছাত্র-ছাত্রী, যুব প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব (হুজুর), এনজিও কর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, *“বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং এর শুরু করতে হবে নিজ নিজ পরিবার থেকে।”*
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহবিরোধী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করলে এর ইতিবাচক প্রভাব সমাজে ব্যাপকভাবে পড়বে।

তিনি জানান, প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। কেউ বাল্যবিবাহে জড়িত থাকলে বা সহযোগিতা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষ অতিথি মোঃ শাহীন আকতার বলেন, *“বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, এ থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সমাজে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে।”*

সভাপতির বক্তব্যে কাঞ্চন কুমার দাস বলেন, *“একজন শিশুও যেন বাল্যবিবাহের শিকার না হয়, সে বিষয়ে সকল অভিভাবককে সচেতন হতে হবে।”* তিনি বাল্যবিবাহ প্রতিরোধে মা-সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য ও সন্তানদের বিয়ের জন্য…

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল…

১লা মার্চ ২০২৬ রাত ১০:০১ / উপজেলা সংবাদ

রহনপুর মহিলা কলেজের আয়োজনে ইফতার মাহফিল

২২শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৪ / রাজনীতি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ভোলাহাটের সাবেক…