রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ


মো:সামিরুল ইসলাম

সোমবার (১৮ মে) রাত ০১টা হতে সকাল ০৭টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ৬টি পৃথক অভিযান পরিচালনা করে ৩৫ বোতল মদ ও ১৪টি ভারতীয় গরু জব্দ করে।

মনোহরপুর বিওপি কর্তৃক শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার আনুমানিক সিজার মূল্য ৫২,৫০০/- টাকা। মাসুদপুর বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পাকা ইউনিয়নের নিশিপাড়া গ্রাম হতে ০১টি, জহুরপুর বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের খলিফারচর এলাকা হতে ০৩টি, বাখেরআলী বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়াচর এলাকা হতে ০৪টি, ফরিদপুর বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন উজিরপুর ইউনিয়নের কদমতলীচর এলাকা হতে ০৪টি এবং মনাকষা বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা হতে ২ টিসহ সর্বমোট ১৪টি ভারতীয় গরু জব্দ করে, *যার আনুমানিক বাজার মূল্য ৩৫,০০,০০০/- (পঁয়ত্রিশ লক্ষ) টাকা।* জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

*উল্লেখ্য যে, উক্ত মে মাসে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ৩৩টি ভারতীয় গরু এবং ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২,৮৭,০০০/- (বাহাত্তর লক্ষ সাতাশি হাজার) টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন