রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নতুন বছরে নতুন বই - আনন্দে মন হৈ চৈ

রহনপুর গাজি শিশু শিক্ষা নিকেতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম আনন্যা

সারওয়ার জাহান

প্রকৃতিতে শীতের আবহ, কুয়াশা এখনও কাটেনি। বাতাসে গাছের পাতাগুলো দোল খাচ্ছে সঙ্গে শীতের আবহটা অনুভব করছে। মৃদু বাতাস আর কুয়াশার চাদর ভেদ করে স্কুলের মাঠে শিক্ষার্থীদের সরব উপস্থিতি। সবার চোখে - মুখে আনন্দের ছাপ। আনন্দের প্রহর যেন শেষ হয় না, কখন আসবেন অতিথিরা, শুরু হবে বই উৎসব। স্কুলের বারান্দায় গোছানো নতুন বইয়ের সারি।

নতুন ঘ্রাণ। অপেক্ষা শুধু শুরুর। একটু বেলা বাড়লো, রোদ উঁকি দিল, শুরু হলো উৎসব। নতুন বই দেওয়ার এ আয়োজনকে শিক্ষার্থী আর শিক্ষকরা আনন্দ সহকারে উৎসবের মতই পালন করছেন। নতুন বই হাতে পাওয়ার পর নতুন বইয়ের গন্ধ শুঁকে, ফুলের মতো ফুটবো, বর্ণমালার গরব নিয়ে, আকাশ জুড়ে উঠবো - নতুন বই হাতে নিয়ে শিশু কিশোরদের বাধভাঙ্গা উল্লাস আর আনন্দ উচ্ছ্বাসের দৃশ্যই বলে দেয় কাঁচা গন্ধে নতুন বই পেতে তার কতো উদ্বেলিত।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বই উৎসব। সারা দেশের ন্যায় ১ জানুয়ারি (সোমবার) বেলা ১১ টায় উপজেলার প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে রঙিন মলাটের নতুন বই তুলে দেয়া হয়।

রহনপুর গাজি শিশু শিক্ষা নিকেতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম আনন্যা। অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন, দাতা সদস্য আব্দুল গনি।

অন্যদিকে একই সময় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা উচ্চ বিদ্যালয় ও দেওপুরা প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ।

নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উৎসবে মাতোয়ারা ছিল শিক্ষার্থীরা। এ বছর গোমস্তাপুর উপজেলার ১১৯ টি প্রাথমিক বিদ্যালয়, ৩৫ টি কেজি ও কিন্টারগার্ডেন, ৩১ টি ব্রাক কর্মসূচির স্কুলে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার ৩৫০ সেট, মাধ্যমিক বিদ্যালয় প্রায় ১ লক্ষ ৪৫ হাজার ৩০ সেট, মাদ্রাসায় প্রায় ৫৪ হাজার ৯৭৫ সেট ও ইবতেদায়ী শাখায় প্রায় ২৯ হাজার ৭৫০ সেট নতুন বই বিতরণ করা হয়। উপজেলা প্রতিটি বিদ্যালয় উৎসব ও আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৫৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…