রবিবার, ১১ই আশ্বিন ১৪৩৩, ২৭শে সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত


মুনিরুল ইসলাম মুনির

অধ্যবসায়, কঠোর পরিশ্রম আর মেধার স্বাক্ষর রেখে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। মেধাবী এই তরুণদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করতে এই বর্ণিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

জেলা পরিষদ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগান—অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক-সাঈদ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোহাম্মদ হাসনাত এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শত শত শিক্ষার্থী এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়। কৃতি শিক্ষার্থীদের গলায় ফুলের মালা, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দিয়ে তাদের এই অনন্য অর্জনের স্বীকৃতি জানানো হয়।

বক্তারা বলেন, আজকের এই মেধাবী মুখগুলোই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর। শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের পথচলাকে আরও সুগম করতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক