রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুর মহিলা কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব


সারওয়ার জাহান

কবির ভাষায়- ফুল ফুটুক আর নাই ফুটুক আজ "বসন্ত"। ফুল ফুটেছে, পাখি গাইছে, ঋতুরাজ বসন্তকে বরণে প্রকৃতি সেজেছে অপরুপ রুপময়। প্রকৃতি আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে আর সেই দুয়ারী বইছে ফাগুনের হাওয়া। বসন্তের আগমনে কোকিল গাইছে গান ভ্রমর ও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রহনপুর মহিলা কলেজ কতৃক আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসবে এ ফাল্গুনের প্রথম সকালে কলেজ ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর।

দিনব্যাপী এ আয়োজনে রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধাক্ষ আসলাম হোসেন, প্রভাষক সারওয়ার হাবিব প্রমূখ। দিনব্যাপীব উৎসবে প্রতিষ্ঠানের ছাত্রীদের অংশগ্রহণে আবহমান বাংলার সংস্কৃতি ঋতুরাজ বন্দনা শীতের ঐতিহ্যবাহী বাহারি পিঠাপুলি প্রদর্শন করা হয়।

শিক্ষার্থীদের এমন আয়োজন দেখে মুগ্ধ কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুধীজন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক অভিভাবিকারা।

শিক্ষার্থীদের হাতে তৈরি ঐতিহ্যবাহী পিঠাপুলির মূল্যায়ন করেন অত্র কলেজের সহকারী অধ্যাপক সুলতানা নার্গিস, প্রভাষক সামরিন, প্রভাষক মরিয়ম খাতুন ও প্রদর্শক ফাতেমা খাতুন। মূল্যায়ন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অধ্যক্ষ আজিজুর রহমান তার বক্তৃতায় বলেন, লেখাপড়ার পাশাপাশি তোমাদের এমন আয়োজন দেখি আমি মুগ্ধ। আমি আশা করি একদিন তোমরাই হয়ে উঠবে দেশের সূর্যসন্তান। ফাল্গুনের আগুনে মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভূমিকা রাখবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ৩৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…