শনিবার, ৬ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রমজান উপলক্ষে গোমস্তাপুরে বাজার মনিটরিং


সারওয়ার জাহান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত এ মনিটরিং ব্যবস্থার জোরদার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২ মার্চ) সকালে উপজেলার পৌরসভার বিভিন্ন বাজার ও মার্কেটে ব্যবসায়ীদের সতর্ক করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মনিটরিংয়ের ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সময় ব্যবসায়ীদের সিন্ডিকেট কিংবা মজুদ করে মূল্য বৃদ্ধি থেকে বিরত থাকতে সতর্ক করার পাশাপাশি মূল্যের তালিকা প্রদর্শন নিশ্চিতে গুরুত্ব আরোপ করা হয়।

বাজার মনিটরিং ব্যবস্থার পরিদর্শনের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।

এই সময় উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা জানান, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে ভোগ্য পণ্য কিনতে পারেন সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। সেই সঙ্গে কেউ কোন সিন্ডিকেট তৈরী কিংবা মজুদ করলে তার বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার কথা নিশ্চিত করেন তিনি। সেই সাথে ব্যবসায়ী নেতাদের ও সচেতন মহলে সহযোগিতা কামনা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…