রবিবার, ১৩ই বৈশাখ ১৪৩৩, ২৬শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের আস্থা নাগরিক প্লাটফর্ম গঠন সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ ) সকাল ১০ টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ক্লাব হলরুমে ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় এ প্লাটফর্ম গঠিত হয়।

দল মত নির্বিশেষে জাতীয় যুব নীতি ২০১৭ বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্তকরণ ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে উক্ত প্লাটফর্ম গঠন করা হয়।

জেলা সমন্বয়কারী আস্থা প্রকল্পের  সম্মনয়ক মোঃ রেজাউল করিম এর পরিচালনায় বাস্তবায়নকারী সংগঠনের পক্ষ থেকে সংস্থা এবং আস্থা প্রকল্প সম্পর্কে অবহিত করেন আস্থা’র মনিটরিং কো-অডিনটর জাহাঙ্গীর আলম সভায় মোহাম্মাদ শাহ আলম কে সভাপতি ও আব্দুস সালাম কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সভার প্রধান অতিথি নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডাঃ মাজহারুল ইসলাম তরু বলেন, চাঁপাইনবাবগঞ্জের দুইটা সমস্যার কথা তুলে ধরে বলেন মাদক ও বাল্যবিবাহ রোধে সংগঠন কে কাজ করার আহবান জানান তিনি। তিনি আরও বলেন নাগরিক প্লাটফর্মের বিশিষ্টজনরা এই যুব ফোরাম গুলোকে দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশা ব্যাক্ত করেন তিনি। সিনিয়র ফিল্ড অফিসার সুর্বণাসহ জেলার বিশিষ্ট পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ