রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু সংগঠনের মানববন্ধন।


রিজওয়ানুল ইসলাম

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন,ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ মে ২০২৬,শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী একযোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এবং যুব সংগঠন আয়াস বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে শিশু ও তরুণ অংশ নিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।সমাবেশে বক্তব্য রাখেন এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি মো: সিফাত আলি,আয়াস বাংলাদেশ এর নারী ও শিশু বিষয়ক সম্পাদক তারিন খাতুন এবং আয়াস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ ওয়ালিদ হাসান সমাবেশে বক্তারা দেশের শিশু সুরক্ষার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান উল্লেখ করেন। তারা বলেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল—এই চার মাসেই দেশে ১৯৯ জন শিশু সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ৯৪ জন ধর্ষণের শিকার।

এ ছাড়া সীতাকুণ্ড, মুরাদনগর, দৌলতখানায় শিশু ধর্ষণ এবং হালুয়াঘাটে শিশু ইমনের নির্মম মৃত্যু প্রমাণ করে আজ শিশুরা কোথাও নিরাপদ নয়। সমাজজুড়ে মাদকাসক্তি, নৈতিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই বর্বরতা চলছে, যা জাতিসংঘ শিশু অধিকার সনদের স্পষ্ট লঙ্ঘন। বক্তারা অবিলম্বে এই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

আয়োজক সংগঠনের প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে বলেন, "ঘটনাটির পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতা প্রশংসনীয়। মূল অভিযুক্ত ও তার সহযোগীদের অতি দ্রুততম সময়ে এবং পলাতক আসামিকে অন্য জেলা থেকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য আমরা বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

" প্রশাসনের এই কঠোর পদক্ষেপ জনমনে স্বস্তি এনেছে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে রাষ্ট্রপক্ষকে শতভাগ জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান তাঁরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…