শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


আহমাদুর রহমান

মক্কা মডেল মাদ্রাসায় এক প্রাণবন্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২০-০৬-২০২৬ ইং) সকাল ৯টায় মাদ্রাসা ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা আবুজার গিফারী। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মাওলানা আবু তাহের, পরিচালক মাওলানা মোঃ ওমর ফারুক, মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল কাদের, আব্দুল গনি, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিক্ষার্থীরা ইসলামী সঙ্গীত, ইংরেজি বক্তৃতা ও মনোমুগ্ধকর অভিনয় পরিবেশন করে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক ও আদর্শিক শিক্ষার গুরুত্ব এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অভিভাবক ও শিক্ষকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আধুনিক শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয়ের মাধ্যমে দক্ষ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই মাদ্রাসার প্রধান লক্ষ্য।

সবশেষে দেশ, জাতি, শিক্ষার্থী ও মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ ঘন্টা ৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…