রবিবার, ১৩ই বৈশাখ ১৪৩৩, ২৬শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে সাংবাদিকদের সাথে ইফতার করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী খালেক


বি এম রুবেল আহমেদ

ভোলাহাট উপজেলার সকল সাংবাদিকের সাথে ইফতার ও সৌজন্য স্বাক্ষাত করলেন উপজেলা আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাঃ আব্দুল খালেক। ২৪ মার্চ রবিবার ১৩ রমজান ভোলাহাট উপজেলার কলেজ মোড়ের নবাব বিগ বাজারের টিএফসি তে প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে এ চেয়ারম্যান প্রার্থীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান ডুলু, আলমগীর রেজা মেম্বার, আওয়ামী লীগ নেতা মোঃ হাবিল উদ্দিন দোয়েল সহ অন্যরা। এ সময় উপজেলার সকল সাংবাদিকদের সাথে উপজেলার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং সবার সহযোগিতা কামনা করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাঃ আব্দুল খালেক। এ সময় ইফতারের পূর্ব মুর্হূতে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ