শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন


সারওয়ার জাহান সুমন

বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রংবেরঙের সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ এই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রবিবার ১৪ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পহেলা বৈশাখ সার্বজনীন সাংস্কৃতিক আনন্দ উৎসব। বাঙালির এক অনন্য বৈশিষ্ট্যমন্ডিত উৎসব। বাঙালির হাজার বছরের নিজস্ব সংস্কৃতিকে মেলে ধরতে মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সভাপতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ জিয়াউর রহমান, এম পি। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা জিয়াউর রহমান, এমপি। অন্যদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা, চৌধুরী জোবায়ের আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাউসার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোর্নাদী, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হোসেন। আলোচনার পর মোনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নববর্ষের এই বর্ণিল আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সংগঠন, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…