শনিবার, ১২ই বৈশাখ ১৪৩৩, ২৫শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে ট্রাক-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে বাবু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৬ মে) ভোর ৫টার দিকে গোমস্তাপুর উপজেলার আড্ডা-সারাইগাচ্ছি সড়কের জিনারপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু গোমস্তাপুর ইউনিয়নের দোসিমানি কাঁঠাল গ্রামের মাইনুল ইসলামের ছেলে।

গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হলে ভটভটির চালক বাবু নিহত হন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ৪৮ মিনিট পূর্বে / গোমস্তাপুর উপজেলা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরে আলম…

২১ ঘন্টা ৪৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার অত:পর…