সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রাম, ঐতিহ্য, গৌরব এবং সাফল্যের ৪৬ বছরে পদার্পণ উপলক্ষে ভোলাহাট উপজেলা যুবদলের উদ্দ্যেগে দিনব্যাপী কর্মসূচি পালন করে।

এই উপলক্ষে ২৮ অক্টোবর সকালে ভোলাহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ এবং পথচারীদের মাঝে ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়। দিনটিকে যথাযথভাবে পালন করতে বিকাল চারটার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদল আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বি.এম রুবেল আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইয়াজদানী জর্জ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম অাহবায়ক মোঃ আতাউর রহমান, সদস্য মোঃ খায়রুল ইসলাম, মোঃ এনামুল হক, সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাঃ মামুনুর রশীদ, গোহালবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ রহমত আলী, দলদলী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আবু মোতালেব, সদস্য সচিব মোহাঃ মোসতাকিম, জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ শাহ জালাল, সদস্য সচিব মোহাঃ কামরুজ্জামান বাবুল।এসময় যুবনেতা মোঃ আব্দুল আজিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলদলী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ শহীদুল্লাহ্, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সামাউন রেজা, উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য মোঃ জিয়াউর রহমান, মজিবুর রহমান, যুবনেতা মোঃ তৌহিদুল ইসলাম রয়েল, মোঃ জুবায়ের হাসান, ডাঃ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম অাহবায়ক মোঃ মাসুদ রানা, হাবীব মেসবাহ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। দিনটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপস্থিত বক্তারা।

আগামীতে দলকে নির্বাচনমুখী করে গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…