সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভা


বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার সময় উপজেলার প্রাণকেন্দ্র ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়|

বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল জনসভা ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাঃ আব্দুস সোবহান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইয়াজদানী আলিম আল রাজী জর্জ, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাঃ মোজাম্মেল হক চুটু।

ভোলাহাট উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাঃ আব্দুল কাদেরের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল করিম ও ভোলাহাট উপজেলা যুবদল আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বি.এম রুবেল আহমেদের যৌথ উপস্থাপনায় বিশাল জনসভায় বক্তব্য প্রদান করেন, ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আতাউর রহমান, মোসাঃ শাহানাজ খাতুন,জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ শাহজালাল, দলদলী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আবু মোতালেব মাস্টার, গোহালবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ রহমত আলী, ভোলাহাট সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আজিজুর রহমান, জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাঃ কামরুজ্জামান বাবুল, দলদলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাঃ মোস্তাকিম আর্মি, গোহালবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাঃ আব্দুর রাকিব, ভোলাহাট সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাঃ মামুনুর রশীদ, যুবনেতা মোঃ শহীদুল্লাহ্, মোঃ আব্দুল আজিম, মোঃ তৌহিদুল ইসলাম রয়েল, মোঃ জুবায়ের হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা, ছাত্রনেতা মোঃ হাবীব মেসবাহ, মোঃ আলমগীর হোসেন, লতিফুর রহমান, শামীম হোসাইন, নাবী সহ অন্যরা। দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল সহকারে মোহবুল্লাহ কলেজ মাঠে উপস্থিত হতে থাকে।

মূল প্রোগ্রাম শুরু হতেই না হতে কলেজ মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে। বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাঃ ইয়াজদানী জর্জ বলেন যেকোনো মূল্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এবং অনতিবিলম্বে একটা নির্বাচনী রোডম্যাপ তুলে ধরতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

আজকের বিশাল জনসভায় ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম কে আগামীতে দলীয় মনোনয়ন যেন না দেওয়া হয় তার জন্য দাবি জানান বক্তারা। তিনি যদি আগামীতে বহিস্কৃত নেতাদের নিয়ে কর্মসূচি পালন করতে আসেন তাহলে তাকে ভোলাহাট উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুশিয়ারী করেন বক্তারা।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…