সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে ফুটানীবাজার স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন


বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফুটানীবাজার স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ নভেম্বর ২০২৪ রবিবার বিকেলে মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ক্লাবের শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি Svantex এশিয়া লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর লিখতে এম ফেরদৌস ইসলাম খোকন।

অনুষ্ঠানে ফুটানীবাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি ও শিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ আলী, আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাও মোঃ বজলুর রহমান।

এসময় স্বাগত বক্তব্য রাখেন অত্র ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রানাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ কাইয়ুম রেজা, উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামীতে এই ক্লাবকে উপজেলার একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে জানান সদস্যরা

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…