রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাট বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ ১৬ বছর পর চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা বিএনপির ত্রিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোহা. ইয়াজদানী রাজী জর্জ সভাপতি এবং মোহা. আব্দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার বেলা ৩টার দিকে ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াজদানী রাজী জর্জের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক চুটু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান মাস্টার, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, জেলা যুবদলের সিনিয়র নেতা ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা বাবর আলী, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রেজা, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।

সম্মেলনে জানানো হয়, সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৮ সালে।দীর্ঘদিন পরে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা গেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২০ ঘন্টা ৪৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…