শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিজিবির অভিযানে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক ১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনসহ একজনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। আটক হওয়া ব্যক্তি ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. নাজমুল হোসেন নাজিম (২৩)।

৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ভোলাহাট সীমান্ত বিপুল পরিমাণে মাদকদ্রব্য আসার সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ২০০ হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হাউজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালানো হয়। অভিযানে ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনসহ মো. নাজমুল হোসেন নাজিমকে আটক করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…