শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে ৯ গরুর মৃত্যু


বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আগুনে পুড়ে ভুস্মিভূত হয়ে গেছে পুরো বাড়ি। এতে ১১টি গবাদিপশু দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯টি গরুই মারা গেছে।

শনিবার (৮ মার্চ) রাত পোনে ৯টার দিকে সদর ইউনিয়নের চামুসা গ্রামের মৃত জামালের ছেলে মো. কাওসারের বাড়িতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ভোলাহাট ফায়ার সার্ভিস।

স্থানীয়রা বলেন, আগুন লাগার সময় বাড়িতে কোনো মানুষ ছিল না। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে আগুন আগুন বলে চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। বাড়ির মালিক কাউসার বলেন, ১১টি গবাদি পশুর মধ্যে ৭ টি গরু, ২ টি ছাগল, হাঁস মুরগি, নগদ টাকা, স্বর্ণালংকার, ৫০ মণ ধান এবং বাড়ির প্রয়োজনীয় সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ভোলাহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) মো. মোস্তফা আলী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। আগুনে ৯টি গবাদিপশু পুড়ে মারা গেছে, ২টি গরু উদ্ধার করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ ঘন্টা ৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…