সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ফিলিস্তিনিতে গণহত্যার প্রতিবাদে ভোলাহাট স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের মানববন্ধন


বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ভোলাহাট স্টুডেন্টস এ্যাসোসিয়েশন।

৭ এপ্রিল সোমবার বিকাল সাড়ে চারটার সময় উপজেলার কলেজ মোড় গোল চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। সংগঠনের সভাপতি মোঃ ফাহাদ হোসেন শুভ'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ আমানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক সাবেক সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, মাঃ মোঃ সুজাউল্লাহ আল গালিব, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসেন, ক্রিয়া বিষয়ক সহ সম্পাদক মোঃ সিয়াম আলি প্রমুখ।

উপস্থিত বক্তারা বলেন, প্রতিবাদের অংশ হিসেবে দেশে যতগুলো ইসরাইলি পণ্য আমদানি করা হচ্ছে তার সবগুলোকে দেশীয়ভাবে বয়কট করতে হবে। যেকোনো সময় জিহাদের ডাক আসলে সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান বক্তারা।

পরিশেষে ফিলিস্তিনিতে সকল শহীদ, আহত, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন হেফাজতে ইসলাম ভোলাহাট উপজেলা শাখার সভাপতি মাঃ মোঃ জামাল উদ্দিন কাশেমী।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…