শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে কৃষি প্রণোদনা বিতরণ


বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল সোমবার সকালে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) নিশাত আনজুম অনন্যা।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আখতারুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী।

এসময় উপস্থিত ছিলেন বিএমডিএ ভোলাহাট জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, পল্লী উন্নয়ন অফিসার মোঃ সবুজ আলী, জনস্বাস্থ্য বিভাগের উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আজমির শেখ।

খরিফ-১/২০২৪-২০২৫ মৌসুমে উফসি আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলার মোট ২ হাজার কৃষকদের মাঝে জনপ্রতি উন্নত জাতের ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ ঘন্টা ১১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…