মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাট চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে বিএসএফের পুশইন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার (৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায় ৫৯ বিজিবি । আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ান। 

 ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান,  ২০১৭ সাল থেকে ২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করে। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে এবং মুর্শিদাবাদ থানায় তারা আটক ছিল। পরে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে এবং আজ ভোরে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

পরে আজ সকালে ১৯৯ আন্তর্জাতিক সীমান্ত পিলারের ২’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাঘুরি করার সময় হোসেনভিটা এলাকা থেকে বিজিবি তাদের আটক করে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…