রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কক্সবাজারে ইসি আনিসুর বিএনপি ভোটে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার

সংগৃহীত ছবি

মোঃ জমশেদ আলী


ভোটে-আসবে-কি-আসবে-না-সেটা-তাদের-ব্যাপারসাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। ছবি: নিউজবাংলা নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচনে সবাই আসবে এটি স্বাভাবিক। প্রধান নির্বাচন কমিশনার এখনো সুযোগ থাকার কথা বিএনপিকে বলেছেন। যদি তারা আসে তাহলে পুনরায় তফসিল ঘোষণা করা হবে।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না, সেটি তাদের ব্যাপার বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান। তিনি বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচনে সবাই আসবে এটি স্বাভাবিক। প্রধান নির্বাচন কমিশনার এখনো সুযোগ থাকার কথা বিএনপিকে বলেছেন। যদি তারা আসে তাহলে পুনরায় তফসিল ঘোষণা করা হবে।’ মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান বলেন, ‘কোনো আসনকে হালকাভাবে নেয়া হচ্ছে না। প্রত্যেক আসনই গুরুত্বপূর্ণ। পরিস্থিতি খারাপ হতে সময় লাগে না। তাই ব্যাপক প্রস্তুতি রাখা হবে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করে যাবে। নির্বাচন সুষ্ঠু করতে যা করা প্রয়োজন কমিশন তা করবে। সেই উদ্দেশ্যে আমরা চার কমিশনার সারা দেশে সরেজমিনে যাচ্ছি।’ যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে ভোটের তারিখ পেছানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘বিষয়টিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। নির্বাচন কমিশন মনে করে অংশগ্রহণমূলক নির্বাচনে সবার আসা উচিত।’ এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী, ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ ও টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদসহ জেলার শীর্ষ কর্মকর্তারা

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…