রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জামালপুরে বিএনপির বহিষ্কৃত নেতার মনোনয়নপত্র বাতিল

ফাইল ছবি

নিউজ ডেস্ক

জামালপুর-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা মাহবুবুল হাসানের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে এ আসনের আরও দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক শফিউর রহমান তার মনোনয়ন বাতিলের ঘোষণা দেন। জানা যায়, মাহবুবুল হাসান দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ায় দেল থেকে বহিষ্কার করা হয় তাকে। রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, এক শতাংশ ভোটের তালিকাতে ত্রুটি থাকায় মাহবুবুল হাসানের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া এই আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক ও তৃণমূল বিএনপির গোলাম মোস্তফার মনোনয়নও বাতিল করা হয়েছে। অন্যদিকে, জামালপুর-২ আসনে জিয়াউল হক জিয়া (স্বতন্ত্র), আব্দুল হালিম মন্ডল (জাকের পার্টি), এসএম শাহিনুজ্জামান (স্বতন্ত্র) ও শাহজাহান আলী মন্ডল (স্বতন্ত্র)। জামালপুর-৩ আসনের নুরুল ইসলামের (স্বতন্ত্র) মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে মো. মাহবুবুল হাসান বলেন, আমি আপিল করবো। এ আসনে যে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলা থেকে আমিই একমাত্র প্রার্থী। তাই জয়ের ব্যাপারে আমি আশাবাদী। জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, স্বতন্ত্র প্রার্থীর দাখিল করা এক শতাংশ ভোটের তালিকায় ত্রুটি, জাকের পার্টি এবং তৃণমূল বিএনপির স্বাক্ষর ও কাগজপত্র অসম্পন্ন থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন