রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পেঁয়াজের পর এবার দাম বেড়েছে আদা-রসুনের

সংগৃহীত

নিউজ ডেস্ক

পেঁয়াজের বাজার নিম্নমুখী হতে না হতেই আবারও বাড়তে শুরু করেছে আদা রসুনের দাম। গত তিন-চারদিনের ব্যবধানে ঢাকার বাজারে প্রতি কেজি আদা ৪০ টাকা ও রসুনের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, যেখানে চার দিন আগে রাজধানীর খুচরা বাজারে দেশি রসুনের কেজি বিক্রি হয়েছিল ২০০ থেকে ২১০ টাকা, সেই দেশি রসুনের কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা দরে। সেই হিসেবে চার দিনে বেড়েছে ৫০ টাকা। একইভাবে বড় আকারের চায়না রসুন কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা। যা ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে ছিলো। একইভাবে বাজারে দেশি আদা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায় আর আমদানি করা আদার দাম ২০০ থেকে ২৪০ টাকায়। যা গত সপ্তাহের তুলনায় ৪০ টাকা পর্যন্ত বেশি। রামপুরা বাজারে আদা-রসুন বিক্রেতা খালেক মিয়া বলেন, কয়েকদিন থেকে আদা-রসুনের বাজার বাড়তি। কি কারণে দাম বাড়ছে জানিনা, আমরা বেশি দামে কিনছি তাই বেশি দামে বিক্রি করি। তবে শ্যামবাজারে এস এম ট্রের্ডাসের স্বত্বাধিকারী ফারুক হোসেন বলেন, চীনে আদার-রসুনের দাম বৃদ্ধি ও দেশে ডলারের দাম বাড়ার কারণে এখন দাম বাড়ছে। এছাড়া দেশি রসুনের মৌসুম শেষ। সে কারণে যোগান কম। এদিকে সরকারি সংস্থা টিসিবির হিসাবে দেখা গেছে, এক বছরের ব্যবধানে দেশি রসুনের ২৪০ শতাংশ এবং আমদানি করা চায়না রসুনের ৯৫ শতাংশ দাম বেড়েছে। একইভাবে দেশি আদা ২০০ শতাংশ এবং আমদানি করা আদা ৮৫ শতাংশ বেড়েছে। কারওয়ান বাজারে বেশ কয়েক বছর থেকে আদা-রসুন পাইকারি বিক্রি করেন করিম হোসেন। তিনি বলেন, প্রতি বছর মৌসুমের শেষে আদা রসুনের দাম বাড়ে। তবে এ বছর অনেক আগে থেকে দাম একটু একটু করে বাড়ছে। দেশে আদা-রসুনের মৌসুম ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। ফলে নতুন পণ্য আসতে এখনও দীর্ঘ সময় বাকি। এর মধ্যে আমদানি ব্যাহত হলে বাজার আরও চড়া হতে পারে। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে রসুনের চাহিদা রয়েছে ৭ লাখ ১০ হাজার টন। এর বিপরীতে গত ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন হয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৩০০ টন। আর আদার চাহিদা প্রায় ৩ লাখ ৭১ হাজার ৩৩৫ মেট্রিক টন, উৎপাদন ১ লাখ ৯৩ হাজার টন। এদিকে এই দুই পণ্যের উৎপাদনের পর তা সংরক্ষণ করা পর্যন্ত কমবেশি ২০ শতাংশ নষ্ট হয়ে যায়। ফলে অর্ধেকের বেশি ঘাটতি থেকে যায়। যা আমদানির মাধ্যমে পূরণ হয়ে থাকে। আর আদা-রসুনের আমদানির দুই-তৃতীয়াংশ আসে চীন থেকে। বাকিটা আসে ভারত, মিয়ানমারসহ অন্য দেশ থেকে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…