শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে কারাগারে মৃত ভারতীয় নাগরিকের মরদেহ ফেরত।


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অসুস্থতাজনিত কারণে বাংলাদেশের কারাগারে মৃত এক ভারতীয় নাগরিকের মরদেহ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৩ টার দিকে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।

ওই ভারতীয় নাগরিকের নাম বিজলি কুমার রায়। তিনি ভারতের বিহার রাজ্যের মুজাফ্ফরপুরের বাসিন্দা। গত ১৫ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ১৩ জানুয়ারি রাজশাহী কারাগারের মাধ্যমে হাসপাতালের প্রিজন সেলে ভর্তি হয়েছিলেন বিজলি কুমার রায়।

১৫ জানুয়ারি দুপুরে তিনি মারা যান। প্রাথমিকভাবে জানা যায়, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শুক্রবার মরদেহ ভারতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ওসি গোলাম কিবরিয়া বলেন, যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর ওই ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয় ভারতীয় কর্তৃপক্ষের কাছে। বিজলির ছোট ভাই মরদেহ গ্রহণ করেন। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহী কারাগারের জেলার মো. আমান উল্লাহ বলেন, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২০২১ সালের ২৬ জুন শরীয়তপুরে জাজিরায় আটক হয়েছিলেন বিজলি কুমার রায়। পরে মামলা দায়েরের পর তাকে শরীয়তপুর কারাগারে পাঠানো হয়। ২০২২ সালে ওই মামলায় রায় হওয়ার পর শরীয়তপুর থেকে তাকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে পাঠানো হয়। সেখানে বন্দি থাকা অবস্থায় তিনি অসুস্থবোধ করলে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয় চিকিৎসার জন্য।

চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিজলি কুমার।আমান উল্লাহ বলেন, ১৫ জানুয়ারি মৃত্যুর দিনই সংশ্লিষ্ট সব দপ্তরে তথ্য পাঠানো হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ ঘন্টা ১৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…