রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ককটেল হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৫

বারঘরিয়ায় রাস্তায় ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ককটেল হামলায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া বাজারে এই হামলা হয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

  

আহত চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, হামলায় নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রাকিব। তাঁকে লক্ষ্য করেই ককটেল হামলা চালানো হয়েছে। ককটেল বিস্ফোরণের পর লাঠিসোটা দিয়ে মারধর করা হয় তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়।


চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আনোয়ার মাহমুদ জানান, আহত ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হারুন-অর-রশিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, গণঅধিকার পরিষদের রাকিব প্রভাব বিস্তার করার জন্যই মূলত ককটেল বিস্ফোরণ করেছে। তাঁর নেতৃত্বে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলাকারীকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ওই ঘটনায় এক চেয়ারম্যান আহত হয়েছেন। তবে সেটা ককটেল বিস্ফোরণে নয়, তাকে মারধর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…