শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতনের (বলাৎকার) ঘটনায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

শনিবার দুপুরে শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ভুক্তভোগী মাওলানা রফিকুল ইসলামের চাচাতো ভাই আবদুল আলিম বলেন, দীর্ঘদিন ধরে বংশীয় কোন্দলের জের ধরে স্থানীয় আমিনুল ইসলাম, জোবদুল হক ও সাজুরুদ্দিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপ যড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরণের অপকর্ম ও শিশু নির্যাতনের অভিযোগ তুলে হয়রানি ও হেনেস্তা করে আসছেন।

এমনকি পারচৌকা এবতেদায়ী মাদ্রাসার সাবেক শিক্ষক ৭২ বছর বয়সী আলহাজ¦ দাউদ হোসেনকেও শিশু নির্যাতনের (বলাৎকার) মামলা দিয়ে হয়রানি করছে। মাওলানা রফিকুল ইসলাম একজন সৎ ব্যক্তি দাবি করে লিখিত বক্তব্যে আরও বলেন, তিনি অত্যন্ত দক্ষতার সাথে একাধিক নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা করে আসছেন।

এদিকে পূর্ব শত্রুতার জের ধরে গত ৫ মার্চ বিকাল সাড়ে ৫টার দিকে পারচৌকা মাদ্রাসা বাজারে মুদি দোকানী বাবুল আকতারকে অতর্কিত হামলা করে গুরুত্বর জখম করে আমিনুল ইসলাম, জোবদুল হক ও সাজুরুদ্দিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওইদিন মাওলানা রফিকুল ইসলামের চাচা ইয়াসিনের বাড়িতে হামলা ও লুটপাট করে। পৃথক ঘটনায় শিবগঞ্জ থানায় এজাহার দেয়া হয়েছে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাউদের ছেলে শামীম রেজা, রফিকুল ইসলামের ছোট ভাই মাহফুজুর রহমান ও হাসান আলী প্রমূখ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ ঘন্টা ১৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…