শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গৃহকর্মী হত্যার অভিযোগে উত্তাল বনশ্রী, তিন গাড়িতে আগুন

সংগৃহীত

নিউজ ডেস্ক

রাজধানীর বনশ্রী এলাকার একটি বাড়ির সামনে এক গৃহকর্মীর মরদেহ পরে থাকার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িতে ভাঙচুর ও গ্যারেজে থাকা ৩টি গাড়িতে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য। পরে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ।রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ভবন থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বাধা দেয়।

একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হই। পরে সহকর্মীরা আমাকে নিয়ে আসেন। ওসি আরও জানান, আমি আসার পর ভবনটিতে আগুন দেয়া হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি জানানোর পর গোয়েন্দা পুলিশসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন