রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঈদে ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই: র‍্যাব

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

ঈদে রাজধানীতে নাশকতার কোন হুমকি নেই, তারপরও যাত্রীদের নিরাপত্তায় র‍্যাব সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন, র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সোমবার (৮ এপ্রিল) সকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে মঈন জানান, ফাঁকা রাজধানী ঢাকায় যেসব এলাকায় বেশি চুরি ছিনতাই হয় সেসব এলাকা রেড জোন ঘোষণা করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় র‍্যাব সর্বোচ্চ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন- যাত্রী নিরাপত্তায়, সাদা পোশাকের পাশাপাশি র‍্যাবের সাইবার টিম কাজ করছে। এছাড়াও গোয়েন্দা টিমের নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। এসময় ঝুঁকি নিয়ে যাতায়াত না করার আহ্বানও জানান আল মঈন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন