রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের ইব্রাহিম রাসেলস ভাইপারকে লাথি মারতে গিয়ে খেলেন ছোবল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

রাসেলস ভাইপার সাপকে লাথি দিয়ে মারতে গিয়ে ইব্রাহিম (৪০) নামের এক মাহিন্দ্র চালক ছোবল খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার রাতে শরীয়তপুরের নড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি আছেন। ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মোহাম্মদ মোকলেছের ছেলে।

সাপের ছোবল খাওয়া ইব্রাহিম জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কাজের উদ্দেশ্যে এসেছিলেন। গতকাল সোমবার রাতে মালিকের বাসায় খাবার খেয়ে নড়িয়া ব্রিজ এলাকার নদীর পাড়ে হাঁটাহাঁটি করছিলেন। এসময় তিনি একটি রাসেলস ভাইপার সাপ দেখে চিৎকার করে লোকজন জড়ো করেন। লোকজন জড়ো হলে সাপটিকে লাথি মারতে গেলে তার পায়ে কামড় বসিয়ে দেয় সাপটি। পরে তিনি ইট দিয়ে সাপটিকে মেরে ফেলেন এবং দ্রুত মোটরসাইকেলে করে জেলা সদর হাসপাতালে চলে আসেন।

হাসপাতালের চিকিৎসকরা রক্ত পরীক্ষা-নিরীক্ষা করে ইব্রাহিমের শরীরে বিষ প্রবেশ করেনি বলে জানায়। তবুও তাকে হাসপাতালে ভর্তি নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) কনক জ্যাতি মন্ডল বলেন, সোমবার রাত ১১টায় ইব্রাহিম হাসপাতালে আসেন। তাকে যে সাপটি ছোবল দিয়েছে, মোবাইলে সেই সাপটির ছবি দেখান তিনি। আসলে সাপটির নাম রাসেলস ভাইপার।

আমরা রোগীর রক্ত পরীক্ষা করেছি। পরীক্ষায় দেখা গেছে, রাসেলস ভাইপার সাপটি তাকে ছোবল দিয়ে শরীরে বিষ প্রয়োগ করতে পারেনি। তাই আমরা রোগীকে পর্যবেক্ষণে রেখেছি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…