রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অর্থ পাচারকারীরা পৃথিবীর কোনো দেশে শান্তিতে ঘুমাতে পারবে না: গভর্নর

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “পাচার করা টাকা দেশে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। টাকা ফেরত আসলে তো ভালো, না আসলেও টাকা পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না।

বুধবার (১৪ আগস্ট) নতুন গভর্নর হিসেবে কেন্দ্রী ব্যাংকে যোগদান করার পর প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি। কেন্দ্রী ব্যাংকের গভর্নর  বলেন, “আন্তর্জাতিক পরিস্থিতি ফলো করে যারা দেশ থেকে টাকা নিয়ে গেছে, তাদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না। দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনেও তাদের নাজেহাল করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের মূল দায়িত্ব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, “আর্থিক খাত বিপর্যস্ত অবস্থায় আছে। কিছু ব্যাংকে সরকারিভাবে সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

তিনি আরও বলেন, “দেশের ব্যাংকিং খাতের অনেক ক্ষতি হয়েছে, ব্যাংকগুলোতে পুনরায় কর্মপরিবেশ তৈরি করতে হবে এবং ঢেলে সাজাতে হবে। ব্যাংকিং খাতের এ দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী। সমস্যা ড্রয়ারের মধ্যে তালা দিয়ে রাখলে হবে না, তার জন্য প্রয়োজন সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া।”

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…