সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শ্রমিক অসন্তোষে এখনও বন্ধ রয়েছে ১৫ টি ওষুধ কারখানা

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

শ্রমিক অসন্তোষে এখনও বন্ধ রয়েছে কমপক্ষে ১৫ টি ওষুধ কারখানা। আজ শনিবার কয়েকটি কারখানা উৎপাদনে গেলেও স্কয়ার, ইনসেপ্টা, হেলথকেয়ারের মতো বড় প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

দুই সপ্তাহেরও বেশি সময়, শ্রমিক সংগঠনগুলোর আন্দোলনে টালমাটাল সাভার, আশুলিয়া, গাজীপুরে অবস্থিত বিভিন্ন ওষুধ উৎপাদনকারী কারখানা। ওষুধ শিল্প মালিকদের দাবির মুখে কারখানাগুলোর প্রবেশমুখে সেনা মোতায়েন করা হলেও কমেনি অস্থিরতা।

ওষুধ শিল্প সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেজর জেনারেল (অব) মুস্তাফিজুর রহমান জানান, ইনসেপ্টা, জেএমআই,হেলথকেয়ারসহ প্রায় ১৫টি ওষুধ কারখানা এখনও বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। শ্রমিকদের দাবির মুখে বেশিরভাগ কারখানায় এমন কিছু কর্মকর্তাকে ফোর্স রিজাইন দেওয়া হয়েছে যাদের ছাড়া কারখানা চালানো অসম্ভব। জিম্মি করে এ ধরনের ঘটনাও ঘটেছে।

শিগগিরই সব কারখানা চালুর বিষয়ে সব মহলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ওষুধ শিল্প সমিতির সিইও মুস্তাফিজুর রহমান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…